
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও নগদ ১৪ লাখ টাকাসহ ‘ডাকাত নবী হোসেন বাহিনী’র চার সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এই অভিযান চালানো হয়। পরে রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় যৌথ বাহিনীর ক্যাম্প অধিনায়কের বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও আটকের তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২), একই ক্যাম্পের সি-১৬ ব্লকের মো. নাজিমউদ্দিনের ছেলে ইয়াছের আরাফাত (৩৫), বালুখালী ১১ নম্বর ক্যাম্পের ই-ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নবী হোসেন বাহিনীর কয়েকজন সদস্য বালুখালী ক্যাম্পের সি-৬ ব্লকে পেশাদার ব্যবসায়ী ইলিয়াছের সঙ্গে একটি বিদেশি অস্ত্রের চালান লেনদেনের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন বসতঘর ঘিরে ফেললে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ইউজেডটিআই (UZTI) মডেলের একটি বিদেশি এসএমজি এবং নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের ধরন।
সূত্র জানায়, অস্ত্রটি নবী হোসেনের গোপন আস্তানায় নেওয়া হচ্ছিল। নবী হোসেন বর্তমানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)’র প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন। আগে সীমান্তের ওপারে মিয়ানমারে অবস্থান করলেও সম্প্রতি তিনি উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পে গোপন ঘাঁটি গড়ে তুলেছেন। সেখান থেকে তিনি অপরাধ কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা যুবকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন।
ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযানে আটক চারজনকে রাত পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে