কক্সবাজারের রামু সদরের একটি বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চেরাংঘাটার বড় ক্যাংয়ে এই আগুন লাগে। অবশ্য স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে যায়। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গতকাল শুক্রবার রাতে চেরাংঘাটায় অবস্থিত রাখাইন সম্প্রদায়ের দেড় শ বছরের পুরোনো কাঠের তৈরি উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, আগুনে বৌদ্ধ বিহারটির ভেতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার অনুসন্ধান করছে।
আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ঘটনার সূত্র ও কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভিতে রাত ২টা ৯ মিনিটে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে