
কক্সবাজারের মহেশখালীতে ‘পূর্বশত্রুতার জেরে’ ভাতিজার গুলিতে চাচা নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) একই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত সাদ্দাম হোসেন নিহতের প্রতিবেশী ছিদ্দিক মাতব্বরের ছেলে। দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শাহাদাত হোসেন ওরফে দোয়েলের সঙ্গে চাচাতো ভাই ছিদ্দিক মাতব্বরের ছেলে সাদ্দাম হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। রোববার রাতে পূর্ববিরোধের জেরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দোয়েলকে গুলি করা হয়। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শাহাদাত হোসেনের পরিবারের সঙ্গে সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে