কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নুর কামাল নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বালুখালীর ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নুর কামাল আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান নবী হোসেনের ছোট ভাই এবং ক্যাম্পের ব্লকের হেড মাঝি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে নিজ ব্লকে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত নুর কামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ কামাল নামের একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকায় রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গুলিতে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) প্রধান কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন।
ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, দীর্ঘদিন খুনখারাবি বন্ধ থাকার পর গতকাল থেকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো আধিপত্য বিস্তারে মহড়া দিচ্ছে। এতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে