কক্সবাজারের টেকনাফে মেছো বাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার একটি করাতকল থেকে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে বন কর্মকর্তারা মেছো বাঘের বাচ্চা দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন। বিকেলের দিকে বাচ্চা দুটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।
টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান মেছো বাঘের বাচ্চা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
করাতকলের মালিক মোস্তাক আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাচ্চা দুটিকে করাতকলের কাঠের স্তূপের ভেতরে পাওয়া যায়। উদ্ধারের পর জানা যায়, এ দুটি মেছো বাঘের বাচ্চা।’
উপকূলীয় বন কর্মকর্তা বশির আহম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চা দুটির বয়স এক মাসের মতো হবে। কোনো খাবার খাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মতে, এগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কোনো না কোনো কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে এসেছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে