
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ অলি উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ রোববার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি উল্লাহ টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। আর আহত আমির হোসেন সিকদারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অলি উল্লাহ সড়কে লুটিয়ে পড়েন। তাঁর চোখ ও মাথায় মারাত্মক আঘাত লাগে।
আহত মোটরসাইকেলচালকও হাত এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, রোববার মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় মোটরসাইকেল ও জিপের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে