
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিসসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শামসুল আলম (৩৫) উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিক্রি নিষিদ্ধ তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস থেকে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান বিরল ঘটনা।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়া সীমান্ত দিয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা মালামাল পাচার করার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক এক ব্যক্তি বস্তা কাঁধে করে বাজারপাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়।
পরে বস্তা খুলে বিক্রি নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অ্যাম্বারগ্রিসের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবির এই কর্মকর্তা বলেন, আজ সোমবার সকালে উদ্ধার করা অ্যাম্বারগ্রিসগুলো রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়। পরে অ্যাম্বারগ্রিসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে