
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিনের মাথায় ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে মুক্তিপ্রাপ্ত জেলেরা তিনটি ট্রলারসহ শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটে ফিরে আসেন। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি ও পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক, জাবের মিয়া (২৪) ও রহিম উল্লাহ। তাঁদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকায়। এর আগে গত শনিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচরসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় এই জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গিয়েছিল আরাকান আর্মির সদস্যরা ।
পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বলেন, জেলেরা ফিরে আসার পর স্বজনদের সঙ্গে দেখা হলে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা প্রিয়জনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া করে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ফিরে আসার পর কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা বলে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। মুক্তিপণ দেওয়া হয়েছে কি না—তা নিশ্চিত না হলেও এ ধরনের অপহরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেরা জানান, নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবিকার তাগিদে নদীতে নামলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অপহৃতদের মুক্তির ঘটনায় জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরলেও তাঁরা নাফ নদীতে জেলেদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে