কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৩৫ বছরের মতো। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ফুলহাতা সোয়েটার।
পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যা করা হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।’
কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ নিশ্চিত এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে