
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামের এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাম্মদ আবির পুরান ঢাকার শহীদ নগরের লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে।
রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পর্যটকের সন্ধান মেলেনি।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান জানান, আবিরসহ ৯ বন্ধু আজ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারে আসেন এবং একটি গেস্টহাউসে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সি-গাল পয়েন্ট সৈকতে পাঁচ বন্ধু গোসলে নামেন। তাঁর সঙ্গীদের ভাষ্যমতে, আবির একটি টিউবে উঠেছিলেন। একপর্যায়ে তিনি টিউব থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
মাহবুবুর রহমান আরও জানান, নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে রাত ৯টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে