কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত দুই ভাই হলো মোহাম্মদ নূরী (১০) ও মোহাম্মদ হাছান (৮)। তারা একই ইউনিয়নের বনকানন এলাকার মো. আমিনের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, গতকাল শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও মোহাম্মদ নূরী তাদের খালার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে দুই ভাই পুকুরে পড়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাছান ও নূরীকে উদ্ধার করে।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, স্বজনেরা দুই শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে