
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ওই কারখানায় অভিযান চালায় র্যাব-১৫। অভিযানে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
এ ছাড়া অস্ত্র তৈরির কারিগর কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করে র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এর এক্সটেনশন সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। এই খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাব ও পাল্টা গুলি চালায়।
তানভীর হাসান জানান, আজ সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এরপর ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনো হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে