
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তবর্তী নাফ নদ এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমারের বিলাসীর দ্বীপ ও তোতার দ্বীপ এলাকায় সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। এই সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে পড়ে বাংলাদেশের সীমান্তবর্তী হোয়াইক্যং তেলিপাড়া এলাকার মো. হোসেনের বাড়িতে। গুলিটি উদ্ধার করে বিজিবির কাছে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা আবুল মনজুর ও মোহাম্মদ ইসলাম বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত হোয়াইক্যং সীমান্তবর্তী নাফ নদ এলাকাজুড়ে টানা গোলাগুলির ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলির ফলে হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া, তুলাতলী, খারাইংগা ঘোনাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, ‘ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকটি গুলির শব্দ শুনি। অল্প সময়ের মধ্যেই গোলাগুলি ব্যাপক আকার ধারণ করে। এর আগে এত তীব্র গোলাগুলি কখনো শুনিনি।’
তিনি আরও বলেন, মিয়ানমার দিক থেকে ছোড়া কিছু গুলি হোয়াইক্যং বাজারসংলগ্ন মো. হোসেনের বাড়িসহ আশপাশের এলাকায় এসে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়ে যায়। বর্তমানে সীমান্তবর্তী এলাকার মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
হোয়াইক্যং উত্তরপাড়া ও আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ আতঙ্ক মধ্যে রয়েছে। গোলাগুলির ভয়ে অনেক পরিবার তাদের সন্তানদের মাদ্রাসা ও স্কুলে পাঠানি। স্থানীয়রা ভয়ে ঘর থেকে বের হতেও সাহস পাননি।
এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, ‘আজ সকালে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছি। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে