
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার চট্টগ্রামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব-১৫। অপহৃত যুবকের নাম নজরুল ইসলাম (২৪)। তিনি চট্টগ্রামের হালি শহর থানার সন্দেবীপাড়ার মো.সোলাইমান ড্রাইভারের ছেলে।
আজ সোমবার র্যাব-১৫ এর পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নজরুলের বাবা গত ৮ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নজরুল গত ২৪ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অপহরণকারীরা তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দিচ্ছে।’
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে, প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ এর সদস্যরা কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নজরুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নজরুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রোহিঙ্গাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৮ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১৩ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে