
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর নতুন বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম (৪৩) ও শফিউল আলম (৪৫)। সেলিম সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং শফিউল মৃত আবু সালামের ছেলে।
স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহেদুল ইসলাম ও মোহাম্মদ সেলিম। নির্বাচনে জাহেদ ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মানিকপুর নতুন বাজার স্টেশনে জাহেদ মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে দা-কিরিচ দিয়ে সেলিম ও শফিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। শফিউল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের হাত, পা ও কাঁধসহ পুরো শরীরে কোপের চিহ্নিত রয়েছে। মূলত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, নিহত সেলিম ও জাহেদ মেম্বার মানিকপুরের আলোচিত যুবলীগ নেতা আবু বক্কর হত্যা মামলার অন্যতম আসামি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে