
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানার শাহজালাল বলী। কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলীকে হারিয়ে তিনি এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগের আসরে শাহজালাল বলী রার্নাস আপ হয়েছিলেন। তিনি পেশায় একজন ফল বিক্রেতা।
আজ মঙ্গলবার বিকেলে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে এ বলি খেলা হয়। ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে এ খেলা হয়। এ সময় হাজারো মানুষ উপস্থিতি ছিলেন।
এদিন বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় নগরীর ঐতিহাসিক লালদীঘির চত্বরে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরের আয়োজন করা হয়। খেলার রেফারি ছিলেন আবদুল মালেক। বলী খেলাকে কেন্দ্র করে চলছে ৩ দিনের বৈশাখী মেলাও।
মেলা কমিটির সভাপতি জহলাল হাজারী জানান, এবারের বলী খেলায় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৬৮ জন বলী অংশ নেন।
ফাইনালে জীবন বলী ও শাহজালাল বলী অংশ নেন। সাড়ে ৫টায় শুরু হয় এই দুজনের মধ্যে খেলা। মাত্র এক মিনিট ৩১ সেকেন্ডের লড়াইয়ে হার মানেন জীবন বলী। অবশ্য খেলা শুরুর আগে জীবন বলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি পায়ে ব্যথায় ভুগছেন। খেলবেন কি-না তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। এরপরও জীবন বলী খেলায় অংশ নিয়ে সৃজন চাকমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন রাউন্ডে ওঠেন।
খেলার শুরুর আগে শাহজালাল বলী আজকের পত্রিকাকে জানান, গত ১৫ বছর ধরে তিনি এই খেলায় অংশ নিচ্ছেন। তিনি হোমনা থানা এলাকায় ফল বিক্রি করেন। ১০ বছর ধরে ফল বিক্রি করে সংসার চালাচ্ছেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে শাহজালার বলী সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।’
১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে এই খেলা ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে