
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে শওকত হাসান রিয়াজ (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কে বি জালাল উদ্দিন আঞ্চলিক সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল আমিনের ছেলে। তিনি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ তাঁর দুই বন্ধুকে নিয়ে একটি প্রাইভেট কারে বদরখালীর দিকে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় রিয়াজসহ গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়।
আহত অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে