কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পৌরসভার মৌলভীরকুম স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ মিনারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৫৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা ও পারিবারিক কলহের জেরে খলিলুর রহমানকে তাঁর ছেলে মোহাম্মদ মিনার (২২) ধারালো দা দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে খলিলুরের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সূত্রে আরও জানা যায়, খলিলুরকে হত্যা করে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন মিনার। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারকে হেফাজতে নেয় এবং লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনার নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের কারণে মিনারের সঙ্গে খলিলুর রহমানের প্রায়ই কথা-কাটাকাটি ও ঝগড়া লেগে থাকত। আজ জুমার নামাজের পর কথা-কাটাকাটি হয়। এর জেরে এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস দাশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির শরীর থেকে বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। থুতনিতে মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে খলিলুরের মৃত্যু হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় মিনারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে