
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এ সময় আহমেদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫), সেলিমের ছেলে সোয়াইব (৩৩) ও পল্টু আহম্মেদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার গ্রুপের সঙ্গে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় সংঘর্ষ হয় রোববার। এ সময় পল্টু-হালিম গ্রুপের শরীফ ওরফে ছোট বুড়োকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আহমেদ শরীফের বেয়াই আওলাদ হোসেন বলেন, গত ১২ আগস্ট পল্টু-হালিম গ্রুপের সঙ্গে আনছার আলী গ্রুপের কয়েক দফায় হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিল। এরই একপর্যায়ে রোববার সন্ধ্যায় আহম্মেদ শরীফ ওরফে ছোট বুড়োসহ কয়েক জনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দারের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফ ওরফে ছোট বুড়োকে কুপিয়ে হত্যা করে। এ সময় পল্টু, আলিম, সেলিম ও সেলিমের ছেলে সোয়াইব আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘থানাধীন রামদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একপক্ষের একজন নিহত এবং তিন—চারজন আহত হয়েছে। এ ছাড়াও প্রতিপক্ষেরও কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে