চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘গতকাল রাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা করতে পারেন এমন সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সদস্য চন্ডিপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫), কুড়ুলগাছি বাজার পাড়ার আশরাফুল হক জাকির (৪৩), চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান (২৮) এবং তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. রবিউল ইসলাম (৫০), শহিদুল ইসলাম (৬০) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)।
দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, পুলিশ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুল হককে (৫৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, আজ দুপুরে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাতজনকে আদালতে পাঠানো হয়। এ সময় বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে