
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি। আজ শনিবার ভোরে উপজেলার জগন্নাথপুর বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের ঈশাড়ার মোড় এলাকায় অবস্থান নেয়। ভোর ৫টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে গেলে বিজিবি তাঁদের থামতে সংকেত দেয়। তাঁরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেল ফেলে পাশের পাটখেত দিয়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো রুপা জব্দ করা হয়। রুপা, মোটরসাইকেলসহ জব্দ মালপত্রের আনুমানিক মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হাসান বলেন, এই ঘটনায় দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে। রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৬ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৮ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে