
চট্টগ্রাম বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার চান্দগাঁও থানায় নগর বিএনপির আহ্বায়কসহ ৩৬ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ ৩৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।’
উল্লেখ্য, ১০ দফা দাবিতে গতকাল রোববার বিএনপি চট্টগ্রাম মহানগরীর পদযাত্রা কর্মসূচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে রাহাত্তারপুল, এক কিলোমিটার হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।
এ সময় বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থাকা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দলের কেউ জড়িত না বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে