
চট্টগ্রাম নগরীতে ইতালির নাগরিক এক আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাইকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, ক্রিস্টিনা জেমা সম্প্রতি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। এতে তাঁর তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমার সঙ্গে বাংলাদেশি দুই তরুণ-তরুণী ছিলেন।
ঘটনার পর ক্রিস্টিনা জিমা সাংবাদিকদের বলেন, তিনজন রাত ৯টার দিকে দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজীর দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এ জন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা তোলেন। তিনজন হেঁটে কর্ণফুলী টাওয়ারের সামনে পৌঁছানোর পর তাঁদের গা ঘেঁষে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা গতি কিছুটা শ্লথ করে। এরপর দরজা খুলে ভেতর থেকেই ক্রিস্টিনার কাঁধের ব্যাগ টেনে নিয়ে দ্রুত চলে যায়। ক্রিস্টিনার ব্যাগে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে