
রাঙামাটির নানিয়ারচরে মো. হাসান নামের এক ব্যক্তির আয়-রোজগারের একমাত্র সম্বল অটোরিকশাটি পুড়ে গেছে। প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতেও নিজের বাড়ির সামনের আধা পাকা ঘরে রেখেছিলেন অটোরিকশাটি। কারা যেন তাতে আগুন ধরিয়ে দেয়।
উপজেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. ইউনুছ জানান, শাটারবিহীন ওই আধা পাকা ঘরে বৃহস্পতিবার রাতের আঁধারে অটোরিকশায় জ্বলন্ত আগুন দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন হাসান। পরে গ্রামবাসী এসে আগুন নেভায়।
অটোরিকশাচালক মো. ছায়েদ নানিয়াচর উপজেলার ডাকবাংলা এলাকার বাসিন্দা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন ভাড়া খেটে রাতে গাড়িটি প্রতিদিনের মতো একই জায়গায় রেখেছিলাম। কারা পুড়িয়েছে বা কীভাবে পুড়েছে এখনো বুঝতে পারছি না। রিকশাটি নতুন করে লাইসেন্স করেছিলাম।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, উপজেলা ডাকবাংলা এলাকায় একটি অটোরিকশা পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল তদন্তে এখনো যায়নি তবে যাবে। তাই কীভাবে আগুন লেগেছে এখনো বলা যাচ্ছে না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে