
সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে।’ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, ‘পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাত না। বাংলাদেশে আর কখনো হাসিনার শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন।’ এ সময় বাঁশখালী প্রসঙ্গে তিনি বলেন, বাঁশখালীর প্রধান সড়কটি সংকীর্ণ। সড়কটি চার লেন করতে এনসিপির স্থানীয় নেতৃত্ব কাজ করবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, সুজা উদ্দীন, নাহিদা সরোয়ার নিভা, মীর আরশাদুল হক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হাসান আরিফ, বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আরিফ মঈনুদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বক্তব্য দেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে