
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে পুলিশকেও যোগ দিতে দেখা গেছে। তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে।
আজ রোববার সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার থেকে গুলি ছোড়েন। তাতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এর আগে একই জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে মাইক বসানো হয়। একপর্যায়ে সেসব মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। আজ বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন ফয়সাল নামের ওই ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। বর্তমানে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানা’র নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
আরও খবর পড়ুন:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে