রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরি টিলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মিস্তিরি টিলা এলাকার বাসিন্দা।
লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সূর্য আলো চাকমা পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও বৃদ্ধের স্বজনেরা জানান, আজ সকাল ১০টার দিকে কামরুল ইসলাম নিজেই লাঠি ভর দিয়ে ঘাটে গোসল করতে যান। পানিতে নামে গোসল করেন। এ সময় পাশের ঘাট থেকে সুমন নামে এক যুবক বৃদ্ধকে একবার ডুবে যেতে দেখে দ্রুত বৃদ্ধার পরিবারকে জানান। তাঁরা (বৃদ্ধের পরিবার) হ্রদে গিয়ে বৃদ্ধকে আর খুঁজে পাননি।
পরে স্থানীয় জেলেদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করান। তাঁকে না পেয়ে স্থানীয় ডুবুরি নাজিম বৃদ্ধের মরদেহ খুঁজে পান। এ সময় ঘটনাস্থলে সূর্য আলো চাকমাসহ ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে