
চট্টগ্রামের রাউজানে কাউসার উজ জামান বাবলু (৩৪) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। রোববার ভোররাতে চট্টগ্রামের পূর্ব রাউজান থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, নিহত বাবলু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সের (তথ্যদাতা) কাজ করেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে এবং পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলিখিল খামার টিলা এলাকায় একটি ইটভাটার সামনে কাউসার উজ জামান বাবলুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় রাউজান থানায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারজন আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশের হাতে গ্রেপ্তার শফি ও সুমন এই হত্যা মামলাটির ২ ও ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
স্থানীয়রা দাবি করছেন, নিহত বাবলু তাঁর এক মামাতো ভাইয়ের সঙ্গে মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বাবলুদের সঙ্গে প্রতিপক্ষ একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।
নিহতের বাবা আবুল কালাম গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাবলুকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত বাবুল কিংবা হত্যায় জড়িত আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ইট-বালু ব্যবসার বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—এমন তথ্যও এখনো আমরা পাইনি। আমরা প্রাথমিকভাবে জেনেছি, নিহত বাবলুর সঙ্গে আসামিদের পূর্ববিরোধ রয়েছে।’
ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার বাবলু একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সের কাজ করতেন। এটা নিয়ে কোনো বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে কোনো ঝামেলা বা পূর্ববিরোধ থাকতে পারে। সে বিরোধ থেকেই হয়তো এই খুনের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
জানা গেছে, ঘটনার সময় প্রাণ বাঁচতে দৌড়ে পালানোর সময় পেছন থেকে বাবলুকে গুলি করা হয়। পিঠে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলির শব্দে নানাবাড়ি থেকে মামাতো ভাইসহ লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোরে বাবলুর মৃত্যু হয়। তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্থানীয়রা চট্টগ্রাম-রাঙামাটি চার লেন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে