
রাঙামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান আতোমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে আতোমং মারমা হত্যা মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হবে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়থলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ওয়াইভার ত্রিপুরা (৫০), বড়থলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), বড়থলি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সুজন ত্রিপুরা (৫৭) এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে গগতকাল দিবাগত রাত দেড়টার দিকে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেলে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গ্রেপ্তারদের সবাইয়ের বাড়ি বড়থলি ইউনিয়নে।
এর আগে গত ২১ মে বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান আতোমং মারমা নিজ এলাকায় নির্বাচনী পর্যবেক্ষণ শেষে মারমাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর পর তাঁকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় আতোমং মারমার বড় ভাই ক্যসিমং মারমা গত ৩১ মে বিলাইছড়ি থানায় আটজনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বাদী উল্লেখ করেন আসামিরা পূর্বশত্রুতার জেরে তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে