
চট্টগ্রামের রাউজানে যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব-৭, নৌ পুলিশ ও ৯ এপিবিএনের বিশেষ যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় আটটি এলজি, ছয়টি কার্তুজ, ১৪টি ছোরা, তিনটি রামদা, দুটি চাপাতি, দুটি তলোয়ার, একটি কিরিচ ও একটি ইলেকট্রিক কাটার। এ ছাড়া চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও একটি ট্রাক আটক করা হয় এবং মোটরযান আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর অভিযানে উদ্ধার করা হয় তিনটি এলজি, দুটি তলোয়ার ও একটি কিরিচ। গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরের ২ নম্বর গেট চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে