
চট্টগ্রামের আনোয়ারায় নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক সাতজনের মধ্যে একটি শিশু ও একজন কিশোর রয়েছে। অন্য ব্যক্তিরা হলেন হোসেন জেহার (১৮), আইয়ূব (২০), নূর বশর (৩২), নুর হাশিম (১৮) ও রাশিদুল্লাহ (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে সাতজনের একটি দল পারকি সমুদ্রসৈকত হয়ে ওই এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা গ্রাম পুলিশকে বিষয়টি জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পুনরায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে