ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি ২০১৪ সাল থেকে বঙ্গবন্ধুর হত্যার ঘটনা অনুসন্ধানে একটা তদন্ত কমিটি গঠন করার জন্য কথা বলছি। দেশ, জাতি ও বিশ্বকে ১৫ আগস্ট সম্পর্কে জানানো দরকার। তা না হলে আবারও ২১ আগস্টের মতো ঘটনা ঘটবে বারবার।
আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তদন্ত কমিটি যে প্রতিবেদন জমা দেবে, যে শ্বেতপত্র দেবে সেটা সবাইকে জানতে হবে, জানাতে হবে। তদন্ত কমিটি না হলে এমন হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। কারণ, বাংলাদেশ এখনো বিপদ মুক্ত নয়।
তিনি বলেন, পুলিশ সূত্রে জানা যায় যে, বঙ্গবন্ধু মোট ৩০৫৩ দিন জেল খেটেছেন। তিনি পাকিস্তানে আরও চার বছর জেলে ছিলেন। স্বাধীন বাংলাদেশ গড়তে তিনি মোট ১৩১৪ দিন সময় পেয়েছেন। ৫৫ বছর চার মাস ২৯ দিন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার বলেন, ‘বঙ্গবন্ধু তার শাসনামলের শুরুর দিকে ভুল করেছেন। তিনি পাকিস্তানি আমলাদের দিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেন। এটা নিয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে বলেছেন যে, পাকিস্তানি আমলা দিয়ে যেন দেশ পরিচালনা না করেন। মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর করা কুদরত ই খুদা শিক্ষা কমিশন ছিল আসল শিক্ষা কমিশন। এরপরে অনেকগুলো কমিশন হলেও সেগুলোর গুণগত মান ছিল না। আমিও ১৯৯৭ সালের শিক্ষা কমিশনের সদস্য ছিলাম। কিন্তু, সেই কমিশনগুলো ভালো ছিল না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন হযবরল হয়ে গেছে।’
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ, চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। তিনি বলেন, ‘১৯৬৬ সালে ছয় দফা দাবির মাধ্যমে বোঝা যায়, তিনি একজন রাষ্ট্র নায়ক হবেন, বাঙালি হিসেবে আমরা এটা অনেক আগেই বুঝেছি। বঙ্গবন্ধুকে মেরে ফেলার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হয়। বাংলাদেশের শত্রুরা তাকে হত্যা করে।
বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু তার শাসনামলে মোট ৫৯৩টি আইন পাস করেন। তিনি চেয়েছিলেন, কৃষিজাত পণ্য থেকে রাজস্ব আয়ের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। তার চিন্তা ছিল কৃষির মাধ্যমে শিল্পায়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধু কৃষিকে সব সময় প্রাধান্য দিয়েছেন। তিনি বাঙালি সংস্কৃতির জন্য বেশ অবদান রেখেছেন। বঙ্গবন্ধু বলে গিয়েছেন, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে পারলেই বাংলাদেশের স্বাধীনতার সার্থকতা।
আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩২ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে