
চট্টগ্রামের পতেঙ্গায় ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক ৩৫ জনের মধ্যে ১৯টি শিশু রয়েছে। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
গতকাল শুক্রবার রাতে তারা অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অবস্থান নেয়।
আটক ব্যক্তিদের পরে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আটকদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দালালদের মাধ্যমে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নৌকায় করে এসব রোহিঙ্গা চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে তারা পতেঙ্গায় পৌঁছায়। এখান থেকে তাদের কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কথা ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৩৭ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে