চট্টগ্রামের আনোয়ারায় মাংস কাটতে গিয়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত কেটে চিকিৎসা নিতে প্রায় ১০০ মানুষ এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে আঘাত পেয়েছেন, কারও হাত বা আঙুল কেটে গেছে।
গত শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসব রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূজা মিত্র।
এই চিকিৎসক বলেন, শনিবার রাত ১০টা পর্যন্ত ৮০ থেকে ১০০ জন রোগী এসেছেন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে। তাঁদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে হাত বা আঙুল কেটেছেন, অনেকেই গরু জবাই করতে গিয়ে আঘাত পেয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়াদের অধিকাংশই মৌসুমি কসাই। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছেন এসব ব্যক্তি।
চাতরী এলাকার শেখ আবদুল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক যুবক বলেন, কোরবানির পশু জবাই শেষে মাংস কাটতে গিয়ে ‘অসাবধানতাবশত’ হাত কেটে গেছে। হাতে তিনটি সেলাই হয়েছে। চিকিৎসা নিতে আসা সবার একই কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে