
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীদের একটি অংশ।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে। বৈষম্যের শিকার ব্যবসায়ীরা ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আন্দোলন করে হাজ্জাজ (সাবেক চেম্বার প্রেসিডেন্ট) গংদের হটিয়ে চেম্বার উদ্ধার করেছেন। কিন্তু দীর্ঘ এক বছর হয়ে গেলেও এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি।
তাই বর্তমান প্রশাসকের পদত্যাগের দাবি ও সরকার যেন প্রশাসক পদে তৃতীয় দফা মেয়াদ না বাড়ায়, সেই দাবি জানান ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের টানা পাঁচবারের সভাপতি ছিলেন আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ী মাহবুবুল আলম। ২০২৩ সালে তিনি এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেন। ওই বছরের ৬ আগস্ট চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ চেম্বারের নেতৃত্ব দিয়েছিল।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন মাহবুবুল আলম। একই বছরের সেপ্টেম্বরে ব্যবসায়ীদের দাবির মুখে ওমর হাজ্জাজ পর্ষদ চেম্বারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সেপ্টেম্বরে চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে