
শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে নাম-খ্যাতি অর্জনের পর সিনেমা থেকে শুরু করে নাটক কিংবা সংগীত—সব মাধ্যমের অনেক তারকাশিল্পীই বিদেশে গড়েছেন নিজেদের নতুন ঠিকানা। এই তালিকায় আছে তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের নাম। দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর শোনা গিয়েছিল, অভিমান থেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৌকীর ও বিপাশা। তবে এ নিয়ে কখনোই কথা বলেননি দুজনের কেউ। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তৌকীর কথা বললেন সেই প্রসঙ্গে। জানালেন, মূলত সন্তানদের পড়াশোনার কথা চিন্তা করেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে অভিমানের কথাটাও অস্বীকার করেননি অভিনেতা।
তৌকীর আহমেদ বলেন, ‘শিল্পীরা তো অভিমানী। সব শিল্পীই মনে করেন, তাঁর সঠিক মূল্যায়ন হলো না। তবে আমাদের দেশের বাইরে যাওয়ার মূল কারণ হলো বাচ্চাদের বেটার এডুকেশনের চেষ্টা করা।’
যুক্তরাষ্ট্রে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া প্রথমে চ্যালেঞ্জিং হলেও বিষয়টি জীবনের অভিজ্ঞতা হিসেবে দেখেন তৌকীর আহমেদ। অভিনেতা বলেন, ‘নির্বাসনও কিন্তু একটা অভিজ্ঞতা। হোক সেটা স্বেচ্ছা নির্বাসন। আমার ধারণা, এটা আমার জীবনের বড় একটা অভিজ্ঞতা। বিদেশে না থাকলে আমি হয়তো বুঝতাম না, নির্বাসনে পাবলো নেরুদা কী ফিল করেছেন। আন্দ্রেই তারকোভস্কি কেন তাঁর গ্রামের জন্য কেঁদেছিলেন। এমনকি ইঙ্গমার বার্গম্যানকে কেন সুইডেন ছেড়ে অন্য জায়গায় চলে আসতে হয়েছিল। নির্বাসন বা স্থানান্তর একটি ইন্টারেস্টিং বিষয়। কেননা স্থানান্তরিত হওয়ার পর আবার শূন্য থেকে শুরু করতে হয়। শূন্য থেকে শুরুর একটা চ্যালেঞ্জ থাকে, একটা ভয় থাকে। আবার এক্সপ্লোরেশনের অসম্ভব সুন্দর একটা আনন্দ থাকে।’
বিদেশে বেশির ভাগ সময় পড়াশোনা ও লেখালেখি করেই কাটে বলে জানান তৌকীর। তিনি বলেন, ‘আমি এখন আর্লি রিটায়ারমেন্টের দিকে আছি। আর্লি রিটায়ারমেন্ট বলতে আমি অ্যাকটিভ প্রফেশন থেকে দূরে আছি, কিন্তু ক্রিয়েটিভ প্রফেশনকে ধরে রেখেছি। সেখানে আমি প্রচুর পড়ার সময় পাই, লেখার সময় পাই, সিনেমা দেখার সুযোগ পাই, বেড়ানোর সময় পাই। যেগুলো আমি আর বিপাশা খুব উপভোগ করি।’

বিদেশে স্থায়ী হলেও সময়-সুযোগ পেলে দেশে আসেন তৌকীর আহমেদ। চেষ্টা করেন পছন্দমতো কাজের সঙ্গে যুক্ত থাকার। সম্প্রতি তিনি বানিয়েছেন ‘ধূসর প্রজাপ্রতি’ নামের ধারাবাহিক নাটক। গত মাস থেকে বিটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদ পরিচালনা করেছিলেন ‘স্ফুলিঙ্গ’ নামের সিনেমা। মাঝে মঞ্চে তিনি নির্দেশনা দিয়েছেন মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’। এদিকে সংসারের ব্যস্ততার পাশাপাশি বিপাশার ব্যস্ততা ছবি আঁকা নিয়ে। এ বছরই ‘দ্য আর্ট ডোম’ নামের আন্তর্জাতিক শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন বিপাশা।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৫ ঘণ্টা আগে