
রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (যাত্রী ও মালামাল বহন করে এমন জিপ) খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে জুরাছড়ি উপজেলায় যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন চিনিমং মারমা (২০) ও মনু চাকমা। এদের মধ্যে চিনিমং মারমা রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কালাকেতু চাকমা (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। তাঁরা সবাই জুরাছড়ি উপজেলার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে জুরাছড়ির উদ্দেশে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়। অপর সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরও একজনের মৃত্যু হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমেন্দ্র নাথ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে দুজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে