নাগরিক সমাজের নেতারা বলেছেন, ‘সিআরবি রক্ষায় কেবল চট্টগ্রামবাসী নয়, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। টানা ১১ মাস ধরে নাগরিক সমাজ–চট্টগ্রামের পাশাপাশি সর্বস্তরের মানুষ সিআরবি ধ্বংসের প্রতিবাদ কর্মসূচিতে শামিল। বিশ্বের বিভিন্ন শহরেও চট্টগ্রামের ফুসফুস–সিআরবি রক্ষার দাবি উঠেছে। সিআরবি রক্ষায় সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই অহিংস প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ।
শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে নাগরিক সমাজ–চট্টগ্রাম আয়োজিত ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘রেলওয়ের কতিপয় দুর্নীতিবাজ আর হাতেগোনা কুচক্রী ব্যতীত সমগ্র চট্টগ্রামবাসী সিআরবি রক্ষার দাবিতে সোচ্চার। এরই মধ্যে প্রতিবাদীদের কাতারে শামিল হয়েছেন মন্ত্রী, এমপি, মেয়রসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। আছেন সকল শ্রেণির সাংস্কৃতিক ও সুশীল সমাজ। সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সিআরবি রক্ষার চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। তা যত দীর্ঘই হোক।’
সংগঠনের কো-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব মহসীন কাজী, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল মান্নান, প্রভাষক মিনু মিত্র, সংগীত শিল্পী নারায়ণ দাশ, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন জাফর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরশেদ আলম।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে