চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পুরোনো ফিশারিঘাট সড়কে এই তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। আজ (বুধবার) থানায় মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজী মনিরুল করিম চৌধুরী জানান, তল্লাশি চলাকালে পুলিশ কক্সবাজার থেকে আসা সাদা রঙের ওই অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) থামার সংকেত দেয়। কিন্তু গাড়িটি কৌশলে ইউটার্ন নিয়ে পুরোনো ফিশারিঘাটের অভিমুখে যেতে থাকে।
পুলিশের আভিযানিক দল তাৎক্ষণিক গাড়িটিকে থামায়। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের মধ্যে কৌশলে রাখা ১ লাখ ৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করে এবং দুজনকে আটক করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে