
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানিনিষিদ্ধ ক্রিম পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই দল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
ইব্রাহিম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত ফ্লাইট বিএস-৩৫০-এর দুই যাত্রীকে ইমিগ্রেশন শেষে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট এবং আমদানিনিষিদ্ধ ৯২০টি পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায়। এসব পণ্যের মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। আটক যাত্রী নূর নবী ও মো. মিজানুর রহমানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে