
চট্টগ্রামের আরও একটি কারখানা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলী থানাধীন নূর ফ্যাশন নামের একটি পোশাক কারখানা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়। এ সময় পুলিশ কারখানাটির মালিক মো. আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।
এর আগে বায়েজিদে কয়েক দফার অভিযানে কেএনএফের ৩২ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়। কয়েক দফার অভিযানে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হলো।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বায়েজিদ থানা-পুলিশের কুকি-চিনের পোশাক উদ্ধারের একটি মামলা তদন্ত করতে গিয়ে পাহাড়তলীতে আরও একটি কারখানা থেকে এসব ইউনিফর্ম পাওয়া গেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ১৮ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার মোজাফফর নগরে রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার গুদাম থেকে ১১ হাজার ২০০ এবং একই থানার নয়াহাট এলাকার কারখানাটি থেকে ৯ হাজার ১০০ ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এই ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ওই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যে পুলিশ গত সোমবার রাতে নগরের অক্সিজেন নয়ারহাট গুদাম থেকে ১১ হাজার ৭৮৫ পিস এবং পরদিন রাতে পাহাড়তলীর নূর ফ্যাশন কারখানা থেকে আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে