
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে পথচারী শহীদুল ইসলাম নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় নিহতের ভাই শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিউদ্দিন ফরহাদ নামে এক ব্যক্তিকে। যিনি স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতা এসরারুল হকের সহযোগী হিসেবে পরিচিত।
বাকি আসামিরা হলেন জালাল ওরফে ড্রিল জালাল (৪২), মো. ফরিদ (৪২), সরকারি সিটি কলেজছাত্র সংসদের ভিপি তাহসিন (২৭), এইচ এম মিঠু (৪০), জাফর (৩৮), ফিরোজ (৩৮) ও দেলায়ার (৪০)। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ৩ আগস্ট সন্ধ্যায় আসামিরা বহদ্দারহাট মোড়সহ আশপাশের রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে বহদ্দারবাড়ি জামে মসজিদের সামনে বিবাদীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন শহীদ। পরে তাঁর মৃত্যু হয়।
তথ্যমতে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র–জনতা। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলোশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এরপর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলা হয়। সিটি মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হন পথচারী শহীদুল ইসলাম শহীদ। পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিনই পাল্টা হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ও ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মামলায় উল্লেখিত আট আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল, শটগান, এলজি দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়।
ওইসব ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও মারা যায়। এ ছাড়া ৫ আগস্ট সরকার পতনের আগের দিনও চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় অভিযুক্তদের একজনকে একে-২২ রাইফেল নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে