
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লেবুবাগান এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন টহল টিম উপজেলার গহিন পাহাড়ি অঞ্চল—সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ।
সেনাবাহিনী সূত্র জানায়, ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার লেবুবাগান থেকে স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তাঁর দুই ছেলে মো. নোমান (২০) ও মো. মাঈমকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে আটজনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। স্থানীয়ভাবে চক্রটি ‘শান্তিবাহিনী’ নামে পরিচিত।
অপহরণকারীরা পরে মো. হারুনকে মুক্তি দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেলেদের মুক্তির জন্য। বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে নিরাপদে উদ্ধার করে দুই ভাইকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চন্দনাইশ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলে আসছে। লেবুবাগানের শ্রমিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় সেখানে একধরনের নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। তবে সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সম্পর্কে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ বলেন, ‘যেকোনো অপরাধের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহরণ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে