
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে এত বড় বিপদে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার যুবকেরা হলেন পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তাঁরা সবাই চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
তাঁরা পুলিশকে জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তাঁরা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের জিম্মি করে গহিন পাহাড়ের ভেতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁদের একজনের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৩১ মে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের কাছে মৌখিক অভিযোগ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে এবং উদ্ধার হন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তাঁরা ৷ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে