
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মীর সরদার হোসেন নামের এক ব্যক্তি খুনের ঘটনার ২৫ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টা নাগাদ উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলাটির ঢেমিরছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।
চট্টগ্রাম র্যাব-৭-এর মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনের রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার বলেন, ‘২০০০ সালে মীর সরদার হোসেন নামের এক ব্যক্তিকে খুনের মামলায় পলাতক আসামি হলেন জসিম উদ্দিন। র্যাবের হাতে গ্রেপ্তার ওই আসামিকে পরে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আজ বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে