
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির ‘শঙ্কায়’ দক্ষিণ চট্টগ্রামের একটি পাম্পে ‘হুমড়ি খেয়ে’ পড়েছেন ক্রেতারা। তাঁরা খালি বোতল নিয়ে পাম্পে ভিড় করছেন তেলের জন্য। তবে ক্রেতাদের দাবি, গাড়িতে তেল না থাকায় পাম্প পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারছেন না তাঁরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার মেসার্স শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রলপাম্পে এই দৃশ্য দেখা যায়।
পাম্পে গিয়ে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। গাড়ির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তবে পেট্রলপাম্প কর্তৃপক্ষ খালি বোতলে তেল না দেওয়ায় অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন।
বোতলে তেল নিতে আসা দিদারুল আলম, মিজানুর রহমান, সাব্বির আলমসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তাঁরা জানান, কয়েক দিন ধরে গাড়িতে তেল না পাওয়ায় গাড়ি চালিয়ে পেট্রলপাম্প পর্যন্ত আসতে পারেননি তাঁরা। অনেকের গাড়ি মাঝপথে বন্ধ হয়ে আছে। আর কোনো উপায় না পেয়ে খালি বোতল নিয়ে এসেছেন। তবে গাড়ির চাবি ও কাগজপত্র দেখানোর পরও পেট্রলপাম্প কর্তৃপক্ষ তেল দেয়নি তাঁদের।
পাম্পে দায়িত্বরত মো. আবু কালাম বলেন, ‘দাম বাড়তে পারে, এমন কোনো ‘‘আশঙ্কা’’ বা দাম বাড়ানোর ‘‘নির্দেশনা’’ এখনো নেই। ‘‘হুজুগে’’ পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছেন, এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের ওপর চাপ পড়ছে। অনেকে খালি বোতল নিয়ে এসেছেন, কিন্তু কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা থাকায় খালি বোতলে তেল দেওয়া হয়নি কাউকে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে