
চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারে উচ্চতার প্রতিবন্ধক বারে লেগে কাভার্ড ভ্যান আটকে দীর্ঘ তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। ফলে ফ্লাইওভার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফ্লাইওভারের ২ নম্বর গেটের র্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় পড়ে মালবাহী কাভার্ড ভ্যানটির সামনে অংশ মুচড়ে যায়। তবে গাড়িচালক ও সহকারী অক্ষত ছিলেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে আটকে থাকার পর বেলা পৌনে ২টা নাগাদ গাড়িটি সরানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি ট্রাফিক বিভাগের উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, সকালে উচ্চতা প্রতিবন্ধকতার সঙ্গে কাভার্ড ভ্যানটি আটকে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে রেকার পাঠিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
জানা যায়, দুর্ঘটনার পর ফ্লাইওভারের ২ নম্বর গেট নামার মুখের র্যাম্পটিতে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফ্লাইওভারের একটি অংশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এর প্রভাব ফ্লাইওভারের নিচে জিইসি মোড়ের সড়কেও গিয়ে পড়ে। সেখানেও যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
ফ্লাইওভারের লুপ ও র্যাম্প দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে এই ধরনের উচ্চতা প্রতিবন্ধকতা স্থাপন করেছিল সিডিএ। এগুলো স্থাপনের পর এর আগেও বিভিন্ন সময় ভারী যানবাহনগুলো দুর্ঘটনায় পড়েছিল।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৩ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে