
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা শামসুদ্দোহা সিকদার ওরফে আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে নগরীর সরাইপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে পাহাড়তলী থানা–পুলিশ।
আরজু রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন।
জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
সর্বশেষ পারুয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে তাঁর একটি বক্তব্য ব্যাপক সমালোচিত হয়। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বক্তব্যটি ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, আরজু সিকদারকে আটকের পর পাহাড়তলী থানা–পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা তদন্তে রয়েছে। তাঁর ব্যাপারে সংশ্লিষ্ট থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে