
চট্টগ্রামের সন্দ্বীপে মেঘনা নদীসংলগ্ন বঙ্গোপসাগরে কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মরদেহ সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান।
তাঁরা হলেন আবদুর রহমান ও রাজু। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজকের পত্রিকাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরে গোলাগুলিতে আহত চারজনকে গতকাল বুধবার রাত ১টার দিকে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। তাঁদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।
বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় কোস্ট গার্ড সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা। ওই সময় জেলে ও কোস্ট গার্ড সদস্যদের মধ্যে গোলাগুলি হয়।’
তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কোস্ট গার্ড। সেখানে কর্তব্যরত চিকিৎসক উল্লিখিত দুজনকে মৃত ঘোষণা করেন।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে