ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিক) নোয়াখালী শাখায় রাকিব আহসান (৪৭) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর এলাকায় অবস্থিত ল্যাবএইড শাখায় তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ভুয়া চিকিৎসক রাকিব আহসানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ল্যাবএইডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে অংশ নেন র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন আলীপুর এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানটিতে প্রতি শুক্রবার চেম্বার করা ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস, মৃগী রোগ (খিঁচুনি) ও মাথা ব্যথা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক পরিচয়দানকারী রাকিব আহসানের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।
দীর্ঘসময় ধরে তিনি কালক্ষেপণ করেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া বিএমডিসি রেজিস্ট্রেশনের তথ্যে তাঁর নাম মিল থাকলেও যে ছবি দেওয়া আছে সেটির সঙ্গে তাঁর চেহারার কোনো মিল নেই। শুধুমাত্র নাম ব্যবহার করে কোনো প্রকার মেডিকেল সনদ ছাড়া তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযুক্ত রাকিব আহসানের বিরুদ্ধে এর আগেও চিকিৎসার নামে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল আইনে তাঁকে দুই বছরের কারাদণ্ড, পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ল্যাবএইড হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসককে সাজা দেওয়ার পর র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪১ মিনিট আগে